নিউজ ডেস্ক:
মালয়েশিয়ার জোহর বাহরু রাজ্যে ভিক্ষাবৃত্তির অভিযোগে একজন বাংলাদেশিসহ ১৮ জনকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রাজ্যের অভিবাসন বিভাগ এ তথ্য জানায়।
রাজ্যের কাম্পুং মাজিদি ও তামান আবাদ এলাকায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিরিয়ার চারজন করে নাগরিক এবং বাংলাদেশ ও পাকিস্তানের দুইজন নাগরিক রয়েছেন। তাদের বয়স ৪০ থেকে ৬৯ বছরের মধ্যে।
রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রুসদি জানান, গ্রেফতারকৃত ভিক্ষুকরা জনসাধারণের সহানুভূতি পাওয়ার জন্য শারীরিক বিকৃতি প্রদর্শন করতেন এবং প্রতিদিন গড়ে ৬০০ রিঙ্গিত পর্যন্ত আয় করতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং বর্তমানে তারা সেতিয়া ট্রপিকার ইমিগ্রেশন ডিপোতে আটক রয়েছেন।
