Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

চট্টগ্রামে ডাকাতির চেষ্টায় জিম্মি শিল্পপতির জামাতা, পুলিশের অভিযানে উদ্ধার

Posted on February 4, 2025February 4, 2025 by editor

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার একটি বাসায় দুর্বৃত্তদের ডাকাতির চেষ্টার সময় গৃহকর্তাকে জিম্মি করে শৌচাগারে আটকে রাখা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে সাউন্ড গ্রেনেড ফাটিয়ে তাকে উদ্ধার করে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে নগরের পাঁচলাইশ এলাকার প্রবর্তক সংঘের বিপরীতে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তি মোহাম্মদ লোকমান, তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত আবুল খায়েরের মেয়ের জামাতা।

পুলিশ জানায়, ভবনের ভেতর থেকে চিৎকার শুনে স্থানীয়রা ৯৯৯-এ কল দেন এবং পাঁচলাইশ থানায় বিষয়টি জানান। পরে পুলিশের একটি দল এবং সোয়াট সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তদের মধ্যে দুজন পালিয়ে গেলেও একজন গৃহকর্তার গলায় ছুরি ধরে শৌচাগারে ঢুকে পড়ে এবং তাকে হত্যার হুমকি দেয়।

নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ জানান, উদ্ধারকৃত ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযানে ডাকাত সদস্য মো. বায়েজিদ শেখ (১৯) ও মো. আকাশ (২৫) কে আটক করা হয়েছে। তবে তাদের দুই সহযোগী, সাব্বির (১৯) ও রিয়াদ (২০), পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,129)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme