নিউজ ডেস্ক:
রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ ৯ জনকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া, রাজধানীর কোতোয়ালি থানার মামলায় সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
অন্যদিকে, বাড্ডা, মিরপুর, কাফরুল ও কদমতলী থানার একাধিক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামালসহ ১২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
