জাগ্রত পাহাড় ডেস্ক:
বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসনের আয়োজনে “জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫” উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ শামীম আরা রিনি।
সেমিনারে জেলার বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা অংশ নেন। আলোচনায় নিরাপদ খাদ্যের গুরুত্ব, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং আসন্ন রমজান মাসে বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে করণীয় বিষয়গুলো নিয়ে মতবিনিময় করা হয়।
আলোচকরা রমজানে বাজারে কৃত্রিম সংকট বা অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
