নিউজ ডেস্ক:
২০২৪ সালের জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও সহকারী কমিশনার (এসি) তানজিল আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগ রয়েছে, তারা নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশন জানায়, আন্দোলনে সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞ চলে যাত্রাবাড়ী এলাকায়, যেখানে ব্রাশফায়ার করে আহত অবস্থায় থাকা মানুষদের হত্যা করা হয়। অভিযোগে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডে সরাসরি ভূমিকা ছিল ওসি আবুল হাসানের, আর নির্দেশদাতাদের মধ্যে অন্যতম ছিলেন এসি তানজিল আহমেদ।
এদিকে, ২০ জুলাই পুলিশের গুলিতে প্রকাশ্যে নিহত পুলিশ সদস্যের ছেলে ইমাম হোসেন তাঈমের হত্যার ঘটনায় অভিযুক্ত ওসি জাকির হোসেন এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছে ট্রাইব্যুনাল সূত্র।