আনোয়ারায় গরু চুরি করে পালানোর সময় মা-মেয়ে-ছেলেসহ আটক ৫

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের আনোয়ারায় গরু চুরি করে পালানোর সময় একই পরিবারের তিনজনসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।

আটককৃতরা হলেন, বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের নেজাম উদ্দিন (২৬), পটিয়া উপজেলার দক্ষিণ বুশশি গ্রামের বাবলু (২৫), কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মো. রাশেদ (২৫), তার মা মো. ইয়াছমিন (৫৫) এবং বোন ফাতেমা আক্তার (২২)। শেষের তিনজন সম্পর্কে মা-মেয়ে-ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকালে বৈরাগ ইউনিয়নের খানবাড়ি এলাকার নুর মুহাম্মদ (৫৮)-এর গরুর বাচুর চুরি করে পালানোর চেষ্টা করে চোরচক্র। স্থানীয়রা তাদের ধাওয়া করে পার্শ্ববর্তী বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় সিএনজিসহ আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, “গরু চোরদের আটক করে থানায় আনা হয়েছে। চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।”