লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টায় পিয়নের তৎপরতায় রক্ষা

নিউজ ডেস্ক:

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংক শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ব্যাংকের পেছনের দেয়ালের নিচে সুড়ঙ্গ খুঁড়ে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। তবে ব্যাংকের পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরিস্থিতি বেগতিক দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয় একজন জনপ্রতিনিধি জানান, ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ এবং সেনাবাহিনী ঘটনার পরপরই অনুসন্ধান শুরু করেছে। ব্যাংক থেকে কোনো সম্পদ খোয়া গেছে কিনা, তা নিশ্চিত হতে কাজ চলছে। তৎপরতায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।