নিউজ ডেস্ক:
সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে জানান, জুলাই-আগস্ট আন্দোলনের সময় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সঙ্গে ডা. এনামুর রহমানের সংশ্লিষ্টতা রয়েছে বলে একাধিক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর সোমবার (২৭ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।
ডা. এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।