প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভার উদ্যোগে লামায় ১৩০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

জাগ্রত পাহাড় ডেস্ক:

প্রথম আলো ট্রাস্টের অর্থায়নে এবং বান্দরবান প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় লামা উপজেলায় ১৩০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যেতি চাকমা, ১ নং লামা সদর ইউনিয়ন পরিষদের সদস্য বিকাশ বড়ুয়া, জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, প্রথম আলো বন্ধুসভার সভাপতি বিশ্বজিৎ দাশ বাপ্পা, সহ-সভাপতি নাসরিন সুলতানা আখিঁ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল ও মোসা. রুমানা প্রিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রদিপ্ত বড়ুয়া এবং প্রচার সম্পাদক আব্দুল আলিমসহ বন্ধুসভার অন্যান্য সদস্যবৃন্দ।

এ উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষদের মধ্যে উষ্ণতার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সমাজে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

One thought on “প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভার উদ্যোগে লামায় ১৩০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  1. যা কিছু ভালো, তার সাথে প্রথমআলো এবং প্রথমআলো বন্ধুসভা🥰 এগিয়ে যাবে বাংলাদেশ আমাদের ঐক্যবদ্ধতায়❤️

Comments are closed.