নিউজ ডেস্ক:
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। রবিবার (২৬ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর বিষয়টি উল্লেখ করে হাইকমিশনার বলেন, এই উদ্যোগ উভয় দেশের মধ্যে পর্যটন, শিক্ষা এবং বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক ইতোমধ্যেই ক্রমবর্ধমান। সরাসরি ফ্লাইট চালু হলে এই সম্পর্ক আরও দৃঢ় হবে।
উল্লেখ্য, কূটনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের এই পদক্ষেপ দুই দেশের জনগণের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
