Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নোয়াখালীতে একই রাতে ডাকাতি ও চুরির হানা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাসিন্দারা

Posted on January 25, 2025January 25, 2025 by editor

নিউজ ডেস্ক:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পিস্তল ঠেকিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। একই রাতে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড়-সংলগ্ন এনএস প্লাজায় চারটি দোকানে চুরির ঘটনা ঘটে। শুক্রবার দিবাগত রাতে এ দুটি পৃথক ঘটনা ঘটে।

সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কৈইয়াজলা গ্রামে ছিদ্দিক আহমদ কোম্পানীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। বাড়ির শ্যালক মহিন উদ্দিন জানান, রাত গভীরে ৮-১০ জনের ডাকাত দল বাসার প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। ডাকাতরা ৩ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইলসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

মহিন উদ্দিন আরও জানান, বাড়ির মালিক ছিদ্দিক আহমদ চট্টগ্রামে ব্যবসার কাজে অবস্থান করছেন। তার মেজ বোন কহিনুর বেগম পরিবার নিয়ে এ বাড়িতে বসবাস করেন। কহিনুরের ছেলে মিলন বিদেশ যাওয়ার জন্য দোকান বিক্রি করে তিন লাখ টাকা সংগ্রহ করেছিলেন, যা ডাকাতরা লুট করে। পাশের সিসি ক্যামেরার ফুটেজে ডাকাত দলের আট সদস্যকে দেখা গেছে।

অপরদিকে, একই রাতে মাইজদীর এনএস প্লাজার তিনতলা ভবনের তালা ভেঙে চোরের দল চারটি দোকানে চুরি করে। চুরির ঘটনায় ৮২ হাজার টাকাসহ প্রায় ৪০ হাজার টাকার কাপড় লুট হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ও সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পৃথক দুটি ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,058)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme