নিউজ ডেস্ক:
চট্টগ্রামের খুলশী এলাকায় ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্য (ডিবি) পরিচয়ে ডাকাতির সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খুলশীর একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডাকাত দলটি যমুনা অয়েল গ্রুপের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার বাসায় হামলার উদ্দেশ্যে ভবনের অষ্টম তলায় প্রবেশের চেষ্টা করে। তবে সন্দেহজনক আচরণ লক্ষ্য করে স্থানীয়রা পুলিশে খবর দিলে দ্রুত অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়।
আটকদের কাছ থেকে একাধিক খেলনা পিস্তল, ডিবি পরিচয়ের ভুয়া আইডি কার্ড এবং ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।