Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, সোনাইছড়ি এবং ঘুমধুম ইউনিয়নে নতুন প্রশাসক নিয়োগ

Posted on January 24, 2025January 24, 2025 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ায় দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ (সংশোধিত ২০২৪) এর ১৮ ধারা অনুযায়ী নাইক্ষ্যংছড়ি সদর, সোনাইছড়ি এবং ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্থলে প্রশাসক হিসেবে সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন প্রশাসকদের মধ্যে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে দায়িত্ব পেয়েছেন যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব ইলাহী, সোনাইছড়ি ইউনিয়নে উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতণ চাকমা এবং ঘুমধুম ইউনিয়নে সমবায় কর্মকর্তা ক্যবুহ্রী মারমা। এছাড়া, বিভিন্ন ওয়ার্ডে সদস্য হিসেবে স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কৃষি কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা দায়িত্ব পালনে অনুপস্থিত ছিলেন। ফলে দীর্ঘ সময় ধরে ইউনিয়ন পরিষদে সেবা কার্যক্রম বন্ধ থাকায় জনগণ বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। এই সমস্যা সমাধানে স্থানীয় সরকার বিভাগ জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসকদের নিয়োগ দিয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এতে ইউনিয়ন পর্যায়ের জনগণ সেবা পেতে কোনো বিঘ্ন ঘটবে না। পাশাপাশি চলমান ভোটার তালিকা হালনাগাদের কাজও সুষ্ঠুভাবে পরিচালিত হবে। জনগণের সেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,058)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme