নিউজ ডেস্ক:
ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম।
তিনি জানান, ফ্লাইটটি সকাল ৯টা ২০ মিনিটে বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানে থাকা ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রুকে নিরাপদে টার্মিনালে সরিয়ে নেওয়া হয়েছে।
ফ্লাইটটি ঘিরে যৌথ বাহিনী ও বোম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি চালাচ্ছে। যথাযথ নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হচ্ছে এবং বিমানবন্দরের চারপাশে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।
