নিউজ ডেস্ক:
২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারও মেয়ে শিক্ষার্থীরা সাফল্যে ছেলেদের ছাড়িয়ে গেছেন। পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লাখ ৩১ হাজার ৭২৯ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৯৫ জন।
পাসের হার দাঁড়িয়েছে ৪৫.৬২ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ২২ হাজার ১৫৯ জন, যা মোট উত্তীর্ণের ৩৬.৮৭ শতাংশ। অন্যদিকে, মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন, যা মোট উত্তীর্ণের ৬৩.১৩ শতাংশ।
মেডিকেলে মেয়েদের পাসের সংখ্যা ছেলেদের প্রায় দ্বিগুণ হওয়ায় এই ফলাফল আবারও প্রমাণ করে যে মেয়েরা শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছেন।
