নিউজ ডেস্ক:
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ভোক্তাদের জন্য ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে মজুদ বাড়াচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ লক্ষ্যে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দরপত্র আহ্বান করা হয়েছে।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানিয়েছেন, রমজানে ভর্তুকি মূল্যে ডাল, তেল, চিনি, খেজুর এবং ছোলা সরবরাহ করা হবে। ফেব্রুয়ারি মাস থেকে এই কার্যক্রম শুরু হবে।
তিনি জানান, টিসিবি যে কোনো পণ্য আমদানির আগে প্রি-শিপমেন্ট ইন্সপেকশন করে। বিদেশি টেস্টিং কোম্পানির সার্টিফিকেট ছাড়া কোনো পণ্য আনা হয় না। এর ফলে নিম্নমানের পণ্য সরবরাহের কোনো সুযোগ থাকে না।
চাহিদা পূরণে এবার টিসিবি ২০ হাজার টন মসুর ডাল, ২ কোটি লিটার ভোজ্য তেল, ১০ হাজার টন চিনি, ১০ হাজার টন ছোলা এবং ১,৫০০ টন খেজুর সরবরাহ করবে। এসব পণ্য দেশের ৮,২৫০ জন ডিলারের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
