চট্টগ্রামে খুলশীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের খুলশী এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ জানুয়ারি) সকালে পাহাড়তলী ওয়ার্কশপ গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, লাশটির মুখে স্কচটেপ লাগানো ছিল এবং হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল। তবে এখনও মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, লাশের পরিচয় শনাক্ত এবং ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চাওয়া হয়েছে।