নিউজ ডেস্ক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজশাহীর সাহেব বাজার এলাকার এবেলা ছাত্রাবাসের কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
মেহেদী হাসান রংপুর জেলার বাসিন্দা ছিলেন। তার এমন অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শোকাহত।
ঘটনাস্থলে উপস্থিত রুয়েটের আরেক শিক্ষার্থী রাফি আল হাসান বলেন, “মেহেদী ভাই আমাদের জেলা সমিতির সক্রিয় সদস্য এবং খুবই উৎফুল্ল স্বভাবের মানুষ ছিলেন। কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, তা আমরা কেউই বুঝতে পারছি না। বন্ধুর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। সেখানে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ এবং ফরেনসিক বিভাগের সদস্যরাও উপস্থিত ছিলেন।”
