নিউজ ডেস্ক:
চট্টগ্রামের কর্ণফুলীতে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকে পড়ে মো. আকিব নামে ১৩ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডাকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু মো. আকিব ওই এলাকার পাঠান বাড়ির বাসিন্দা এবং সিএনজিচালিত অটোরিকশা চালক শাহরিয়ার রুবেলের ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটি ঘরের পাশে খেলতে গিয়ে পরিবারের সবার অগোচরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
