নিউজ ডেস্ক:
রাজধানীর পুরানা পল্টন এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত একটি ল’ চেম্বারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে মানিকগঞ্জ হাউস নামে পরিচিত এই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, ভবনটির দোতলায় একটি ল’ চেম্বার রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ চালিয়ে যাচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
