নিউজ ডেস্ক:
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১ এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে অনুভূত হয়।
এর আগে গত শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার উৎপত্তিস্থল ছিল পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে।
