Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ভারতের দখল থেকে মাটিলা সীমান্তের কোদলা নদীর নিয়ন্ত্রণ ফিরে পেল বিজিবি

Posted on January 6, 2025 by editor

নিউজ ডেস্ক:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে কোদলা নদীর ৪.৮ কিলোমিটার অংশ ভারতের দখল থেকে মুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ।

তিনি বলেন, “কোদলা নদীর এই অংশটি সম্পূর্ণ বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। তবে এতদিন স্থানীয়রা নদীতে মাছ ধরা বা প্রয়োজনীয় কাজকর্ম করতে বাঁধার সম্মুখীন হতেন। বিজিবির উদ্যোগে বিএসএফের সঙ্গে আলোচনার মাধ্যমে এই দখলদারিত্ব পুনরুদ্ধার করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির নবনিযুক্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক এবং মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন।

সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমকর্মীদের নিয়ে নদীর পাড়ে পরিদর্শনে যাওয়া হয়। সেখানে দেখা যায়, স্থানীয়রা মাছ ধরা, গোসলসহ দৈনন্দিন কাজে নদী ব্যবহার করছেন। দখল পুনরুদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

স্থানীয় কৃষক আলমগীর বলেন, “এখন থেকে আমরা নির্বিঘ্নে মাছ ধরতে পারব এবং নদীর আশপাশে কাজ করতে পারব। আগে বিএসএফ নদীতে নামতে দিত না।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme