Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ভারতের পেঁয়াজ রপ্তানিমূল্যে ছাড়, বাংলাদেশে আমদানিতে স্বস্তি

Posted on January 6, 2025January 6, 2025 by editor

নিউজ ডেস্ক:

পেঁয়াজ রপ্তানির ন্যূনতম মূল্য ১০০ ডলার কমিয়ে প্রতিটন ৩০৫ ডলার নির্ধারণ করেছে ভারত। এ সিদ্ধান্ত আজ সোমবার (৬ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভারতের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অনিল সরকার জানান, পেঁয়াজের রপ্তানিমূল্য কমানো হলেও রপ্তানি শুল্কে কোনো পরিবর্তন আসেনি।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানিয়েছেন, দেশীয় নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে গেছে। এতে আমদানিকারকরা বাড়তি দামে পেঁয়াজ আমদানি করে কম দামে বিক্রি করতে গিয়ে লোকসানের মুখে পড়েছেন। এ অবস্থায় আমদানি কমিয়ে দেওয়া হয়েছে।

ভারতে এখন প্রচুর পেঁয়াজ উঠতে শুরু করেছে, ফলে সে দেশের বাজারেও দাম কমেছে। কৃষকরা উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে আন্দোলন শুরু করায় ভারত সরকার রপ্তানি বাড়াতে ন্যূনতম মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, রপ্তানিমূল্য কমায় এক ট্রাক পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আগের তুলনায় ৪ লাখ টাকা কম খরচে এলসি খোলা যাবে, যা বাংলাদেশের বাজারে পেঁয়াজের সরবরাহ ও দামে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,125)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme