সেনাবাহিনীর অভিযানে রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফ (মূল) এর ক্যাম্পের সন্ধান

জাগ্রত পাহাড় ডেস্ক:

ঢাকা, ৩ জানুয়ারি ২০২৫ (শুক্রবার):
সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের বিশেষ অভিযানের অংশ হিসেবে আজ ৩ জানুয়ারি ২০২৫ তারিখে বন্দুকভাঙ্গা রেঞ্জের পাগলিছড়ি ও যমচুক এলাকায় দুটি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পাওয়া গেছে।

পাহাড়ের চূড়ায় অবস্থিত পাগলিছড়ি এলাকার একটি বড় প্রশিক্ষণ ক্যাম্পে চলাচলের রাস্তা, পর্যবেক্ষণ চৌকি, প্রশিক্ষণ মাঠ এবং বাসস্থান চিহ্নিত হয়েছে। সেনাবাহিনীর বিশেষ অভিযানের ফলে ইউপিডিএফ (মূল) এর সন্ত্রাসীরা ক্যাম্পটি পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে গেছে।

অন্যদিকে, যমচুক এলাকায় আরেকটি ক্যাম্পের সন্ধান মেলে, যেখানে সন্ত্রাসীদের অবস্থান ও প্রতিরোধের জন্য খননকৃত বাঙ্কার এবং সন্ত্রাসীদের বসবাসের অন্যান্য সুবিধা ছিল।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আঞ্চলিক সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।