Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু পুনর্তদন্তের দাবি

Posted on December 30, 2024December 30, 2024 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক:

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৪: পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু পুনর্তদন্ত এবং ২৫ ফেব্রুয়ারিকে ‘শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। আজ সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তারা এ দাবি জানান।

সাক্ষাৎকালে শহীদ পরিবারের সদস্যরা তাদের দুঃখ-দুর্দশার বিবরণ তুলে ধরেন এবং অভিযোগ করেন যে, পূর্বের সরকারের আমলে তাদের ওপর মানসিক নির্যাতন ও হয়রানি চালানো হয়েছে। তারা জানান, বিচারের দাবি জানাতে গিয়ে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে।

শহীদ পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, মইনুল রোডে পুনর্বাসনের নামে যে প্রচারণা চালানো হয়েছিল, তা মিথ্যা। কোনো শহীদ পরিবারকেই সেখানে বাসা বরাদ্দ দেওয়া হয়নি। এছাড়া, তাদের সন্তানদের বিনা বেতনে লেখাপড়ার প্রতিশ্রুতিসহ অন্যান্য সুবিধাও দেওয়া হয়নি।

প্রফেসর মুহাম্মদ ইউনূস শহীদ পরিবারের কথা শুনে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “এত বছর পরেও এ হত্যাকাণ্ডের সঠিক তথ্য গোপন থাকা সত্যিই বিস্ময়কর। আমি আজ আপনাদের কাছ থেকে অনেক নতুন বিষয় জানতে পারলাম। আমাদের যতটুকু ক্ষমতা আছে, তার সবটাই কাজে লাগিয়ে এ ঘটনার প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে।”

তিনি আরও বলেন, “সারাদেশের মানুষ এ হত্যাকাণ্ডের সাক্ষী। এ হত্যাকাণ্ডের বিচার জাতির নৈতিক দায়িত্ব। আমরা এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদসহ আরও অনেকে।

সংবাদ সংস্থা

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme