টেকনাফে নার্সারিতে কাজের সময় ১৭ শ্রমিক অপহরণ

জাগ্রত পাহাড় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাদদেশে বনবিভাগের নার্সারিতে কাজ করার সময় ১৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফের হৃীলা ইউনিয়নের মোচনী এলাকা থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের স্থানীয় বিট কর্মকর্তা মোহাম্মদ হোসেন।

তিনি জানান, বনবিভাগের নার্সারিতে প্রতিদিন শ্রমিকরা কাজ করতে যায়। সোমবার সকালেও ২০ জন শ্রমিক কাজ করতে যায়। এসময় অপহরণকারীরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। অপহরণকারীরা নিয়ে যাওয়ার সময় সেখান থেকে ৩ জন পালিয়ে আসে। বর্তমানে পুলিশ ও এপিবিএন উদ্ধার অভিযান চালাচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, অপহৃতদের উদ্ধারে পুলিশ, এপিবিএন অভিযান শুরু করেছে।

সুত্র:Channel-24