Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

গুরুতর অসুস্থ নেতানিয়াহু; আবার অস্ত্রোপচার

Posted on December 29, 2024December 29, 2024 by editor

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গুরুতর  অসুস্থ। গত মঙ্গলবার জেরুজালেমের হাদাসাহ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায় তার প্রোস্টেট ফুলে বড় হয়ে যাওয়ার প্রভাবে মূত্রনালীর সংক্রমণে ভুগছেন তিনি।

আজ  (২৯ ডিসেম্বর) অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট অপসারণ করা হবে। খবর টাইমস অব ইসরাইলের।

৭৫ বছর বয়সি নেতানিয়াহুর গত মার্চেও অস্ত্রোপচার হয়। সেবার তার হার্নিয়ায় অস্ত্রোপচার করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি। আর গত বছর তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। এর আগে পানিশূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ওই সময়ই তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন থেকেই তার স্বাস্থ্য’র অবস্থা নিয়ে নানান জল্পনা-কল্পনা  শুরু হয়।

এরপর গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয়, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন। তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃদপিণ্ডে আর কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না।

এদিকে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের মধ্যে এই স্বাস্থ্য সমস্যা নেতানিয়াহুর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলে সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরু হয়। প্রায় ১৫ মাস ধরে চলা এ যুদ্ধ বন্ধের জন্য বিশ্বের বিভিন্ন দেশ আহ্বান জানাচ্ছে। এছাড়া হামাস যেসব জিম্মিকে গাজায় ধরে নিয়ে গিয়েছিল তাদের পরিবারের সদস্যরাও যুদ্ধবিরতির চুক্তির দাবি জানাচ্ছে। তবে নেতানিয়াহু এসব দাবি উপেক্ষা করছেন। 

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিলে তার জোট সরকার ভেঙে যেতে পারে এবং এর ফলে তিনি প্রধানমন্ত্রীর পদ হারাতে পারেন। এই রাজনৈতিক বাস্তবতার কারণেই নেতানিয়াহু কঠোর অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।  

নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে উঠেছে। অভিযোগ আমলে নিয়ে গত নভেম্বর মাসে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme