বিশেষ প্রতিবেদক, জাগ্রত পাহাড়
“বঁড়শি পাড়া থেকে ১২ ফুট দূরত্বে আওয়ামী লীগ নেতা সুজনের ইটভাটা! শ্বাসকষ্টে ভুগবে শিক্ষার্থীরা” শিরোনামে জাগ্রত পাহাড় ডটকমে প্রকাশিত সংবাদটি বান্দরবান পরিবেশ অধিদপ্তরের নজরে এসেছে।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, মোহাম্মদ রেজাউল করিম, জাগ্রত পাহাড়ের বিশেষ প্রতিবেদককে জানিয়েছেন, “আপনাদের সংবাদটি আমাদের দৃষ্টিগোচরে এসেছে। আমরা সংবাদে উল্লিখিত সূত্র ধরে তদন্ত করে এর সত্যতাও পেয়েছি।”
তিনি আরও জানান, “আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা কয়েক দিনের মধ্যেই রুমা উপজেলায় অভিযান চালাব। সুজনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।”
এ বিষয়ে আনিসুর রহমান সুজনের বক্তব্য নিতে গেলে তার মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।
ধারাবাহিক প্রতিবেদন – ০২
