Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

জাহাজে ৭ খুনের বিচারসহ বিভিন্ন দাবিতে নৌযান শ্রমিকদের কর্মবিরতি

Posted on December 26, 2024December 26, 2024 by editor

নিউজ ডেস্ক:

চাঁদপুরে পণ্যবাহী জাহাজ এমভি আল বাখেরায় ঘটে যাওয়া ৭ জনকে হত্যার ঘটনার সঠিক তদন্ত, বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণসহ নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টার পর থেকে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম জানান, বাগেরহাটের আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে একজন জাহাজের স্টাফদের ঠাণ্ডা মাথায় হত্যা করে এবং এরপর নিজে পুরো জাহাজ চালিয়ে নিয়ে যান। এটি একক কাজ নয় বলে মনে করছেন তিনি। সরকারের কাছে তিনি ঘটনার গভীর তদন্ত, নৌযান শ্রমিকদের নিরাপত্তা, এবং নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে তিনি জানান।

গ্রেপ্তার হওয়া আকাশ মণ্ডলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। চাঁদপুর নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, আকাশ এক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ৮ মাস আগে জাহাজে সুকানি পদে যোগ দেন। তিনি খুন হওয়া মাস্টার গোলাম কিবরিয়ার মাধ্যমে চাকরি পেয়েছিলেন।

জাহাজ মালিক মাহবুব মোরশেদ জানিয়েছেন, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া ও ইঞ্জিনচালক সালাউদ্দিন মোল্লাকে তিনি নিয়োগ দেন। বাকিরা গোলাম কিবরিয়ার মাধ্যমেই নিয়োগপ্রাপ্ত।

এ ঘটনার পর চাঁদপুর নৌ রুটে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে। স্থানীয় যাত্রী ও শ্রমিকরা দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme