Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

৩৫০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে সুপেয় পানি ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা

Posted on December 18, 2024December 18, 2024 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক :

বান্দরবানের জনগণের জীবনমান উন্নয়নে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে “পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প”-এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রকল্প পরিচালক মো. শফিকুল হাসান জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবান ও লামা পৌরসভার পানির সংকট নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের জন্য এই প্রকল্প বাস্তবায়ন করবে।

২০২৩ সালের ৩০ ডিসেম্বর শুরু হওয়া ৬ বছর মেয়াদি এই প্রকল্প ২০২৮ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। এর আওতায় নতুন পানির লাইন স্থাপন, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ, ওয়াটার ট্রান্সমিশন লাইন তৈরি, সমন্বিত বর্জ্য শোধনাগার স্থাপন এবং পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব কাজের মাধ্যমে বান্দরবান ও লামা পৌর এলাকায় টেকসই পৌর পরিষেবা নিশ্চিত করা হবে।

অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রুই প্রু অং মারমা, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল আমিন, উপ-সহকারী প্রকৌশলী মো. সাহাবুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বান্দরবান অঞ্চলের জনগণের পানির সংকট নিরসনের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ঘটবে, যা স্থানীয়দের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme