জাগ্রত পাহাড় ডেস্ক:
আজ ১৪ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুলিশের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুলিশ সুপার মহোদয় এবং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানান। বুদ্ধিজীবীদের আত্মত্যাগের গুরুত্ব এবং দেশের স্বাধীনতা অর্জনে তাদের ভূমিকার কথা স্মরণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর, পুলিশ সুপার মহোদয় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা ও বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার এবং ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি এবং উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
