Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

পটুয়াখালীর গলাচিপায় তাফসির মাহফিলে তিনজনের ইসলাম ধর্ম গ্রহণ

Posted on December 13, 2024December 13, 2024 by editor

নিউজ ডেস্ক:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত এক তাফসিরুল কুরআন মাহফিলে তিনজন অমুসলিম কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উলানিয়া যুবসমাজের উদ্যোগে মাসজিদুল আয়শা (রা.) মসজিদ মাঠে আয়োজিত এ মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শাইখ মুহাম্মাদ জামাল উদ্দীন তাদের কালিমা পড়িয়ে মুসলমান করেন।

ইসলাম গ্রহণকারী ব্যক্তিরা হলেন:

১. এলটন চাকমা (২৬): খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার মুক্তাছড়ি গ্রামের বাসিন্দা। নতুন নাম রাখা হয়েছে আহমদ। তিনি একজন ব্যবসায়ী।
২. নয়ন্ত চাকমা (২২): খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার শুকনাছড়ি গ্রামের বাসিন্দা। নতুন নাম রাখা হয়েছে নাজমুল আহসান। তিনি একজন শিক্ষার্থী।
৩. সুমন দাস (৫০): চাঁদপুর জেলার সদর থানার ঘোষপাড়া এলাকার বাসিন্দা। নতুন নাম রাখা হয়েছে আবদুল্লাহ। পেশায় দিনমজুর।

মাহফিলে বক্তারা ইসলাম ধর্মের শিক্ষা, সৌন্দর্য এবং মানবিকতার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষত আল্লামা শাইখ মুহাম্মাদ জামাল উদ্দীনের বয়ান ও তাফসির শুনে তারা ইসলামের পথে আসার সিদ্ধান্ত নেন।

ইসলাম গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর উপস্থিত ইসলামী আলেমরা তাদের প্রাথমিক দিকনির্দেশনা প্রদান করেন। মাহফিলের আয়োজন এবং ঘটনাটি নিশ্চিত করেছেন উলানিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. এমদাদ হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর গলাচিপা উপজেলা শাখার সেক্রেটারি মো. সানাউল্লাহ শামীম।

এ ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সুত্র: The Daily Campus

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme