Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ভারতে মুসলিম দম্পতিকে কেনা বাড়ি বিক্রি করতে বাধ্য করল প্রতিবেশীরা

Posted on December 7, 2024December 7, 2024 by editor

ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদ শহরে একটি বাড়ি কিনেও সেখানে উঠতে পারেননি সংখ্যালঘু এক মুসলিম চিকিৎসক পরিবার। হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভের মুখে নিজেদের কেনা বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছেন ওই দম্পতি।

শুক্রবার (৬ ডিসেম্বর) বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

জানা গেছে, সম্প্রতি মুরাদাবাদের ‘টিডিআই সিটি’ এলাকায় অশোক বাজাজ নামের এক চিকিৎসকের কাছ থেকে বাড়িটি কিনেছিলেন ওই মুসলিম দম্পতি। তবে বাড়ি বিক্রির খবর প্রকাশ্যে আসার পর থেকেই এলাকার হিন্দু বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন।

প্রতিবেশীদের অভিযোগ, মুরাদাবাদ এলাকা হিন্দু অধ্যুষিত। ৪০০-এর বেশি হিন্দু পরিবারের বসবাস এই এলাকায়। সেখানে মুসলিম পরিবারের উপস্থিতি তারা মেনে নিতে পারবেন না। টিডিআই সিটির এক বাসিন্দা মেঘা আরোরা বলেন, “বাড়িটি স্থানীয় মন্দিরের সামনে। এমন স্থানে মুসলিম পরিবারের বসবাস আমরা মেনে নেব না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাড়ির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছি।”

বিক্ষোভের মুখে বাড়ির বিক্রেতা অশোক বাজাজ জানান, শহরের একজন নির্বাচিত প্রতিনিধির মধ্যস্থতায় একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে। সে অনুযায়ী, মুসলিম দম্পতি বাড়িটি এলাকার এক হিন্দু পরিবারের কাছে বিক্রি করে দিতে সম্মত হয়েছেন।

এ ঘটনায় ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাংসদ জন ব্রিটাস এক্সে (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, “আমরা ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ নিয়ে গর্ব করি। কিন্তু এমন ঘটনায় আমাদের লজ্জিত হওয়া উচিত।”

ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা, বিশেষত মুসলিমরা বহু বছর ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, বিজেপি শাসনামলে এ ধরনের ঘটনা আরও বেড়েছে। মুরাদাবাদের ঘটনাটি কেবল একটি বাড়ি বিক্রির বিষয় নয়, বরং এটি ভারতে বাড়তে থাকা ধর্মীয় অসহিষ্ণুতার একটি জ্বলন্ত উদাহরণ, যা সংবিধানের মৌলিক মূল্যবোধকেও চ্যালেঞ্জ করছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme