নিউজ ডেস্ক:
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বিজেপি সরকারের ভূমিকা এবং পশ্চিমবঙ্গে এ নিয়ে আন্দোলন প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, “বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে প্রশাসনিক পদে হিন্দুদের উপস্থিতি স্পষ্ট। মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পূজা করার সুযোগ করে দিয়েছে। এগুলো দেখা হয় না?”
বাবরি মসজিদের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “যখন বাংলাদেশ এই বিষয়ে কথা বলেছিল, তখন ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। তেমনি বাংলাদেশের বিষয়ও তাদের নিজস্ব।”
তিনি আরও বলেন, “অপরাধী সন্ন্যাসী হোক বা ইমাম, অপরাধী অপরাধীই। বাংলাদেশে যদি প্রকৃতপক্ষে কোনো অন্যায় হয়ে থাকে, তার নিন্দা হওয়া উচিত, তবে তা তাদের বিষয়।”
মন্ত্রী তার মন্তব্যে ভারতে বাংলাদেশ ইস্যু নিয়ে চলমান বিতর্ককে অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক হিসেবে চিহ্নিত করেছেন।
