নিউজ ডেস্ক::
কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪-এ ১ম স্থান অর্জন করে বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হাফেজ আনাস মাহফুজ। তিনি ঢাকার বিখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী’র একজন কৃতি ছাত্র।
এছাড়া, একই প্রতিযোগিতার কেরাত গ্রুপে ৩য় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী।
স্থানীয় সময় ১৯ নভেম্বর বুধবার বাদ মাগরিব প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। আনাসের অসাধারণ সাফল্যে তার মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম আল্লাহর শুকরিয়া আদায় করে দেশ-বিদেশের সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেন।
তিনি বলেন, “দেশ-বিদেশের সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আনাসকে যোগ্য আলেম ও দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন।”
