Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ইসরায়েলে পর্যটন ও হোটেল খাতে মন্দা

Posted on November 17, 2024November 17, 2024 by Editor

আন্তর্জাতিক ডেস্ক ::

গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের পর্যটন ও হোটেল খাতে ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-এর প্রতিবেদনে উঠে এসেছে যে, চলমান সংঘাতের জেরে এখন পর্যন্ত অধিকৃত ভূখণ্ডে ৯০টিরও বেশি হোটেল বন্ধ হয়ে গেছে, যার ফলে হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন।

প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর প্রতি পাঁচটি হোটেলের মধ্যে একটি বন্ধ হয়ে গেছে। গাজা যুদ্ধের ফলে হোটেল বন্ধ হওয়ার হার ২০ শতাংশ ছাড়িয়ে গেছে। বিদেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাতিলের কারণে পর্যটন খাতে বিপর্যয় আরও প্রকট হয়েছে।

চ্যানেল-১২ জানিয়েছে, পর্যটন খাতে ৮৫ শতাংশেরও বেশি ক্ষতি হয়েছে। এতে এ খাতের ওপর নির্ভরশীল হাজার হাজার পরিবার নতুন কর্মসংস্থানের জন্য সংগ্রাম করছে। একইসঙ্গে, লেবাননে সামরিক অভিযানের মাধ্যমে উত্তরাঞ্চলের অর্থনীতি পুনরুদ্ধারের প্রচেষ্টা সত্ত্বেও, সেখানে ছোট ব্যবসার ৮০ শতাংশ বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

যুদ্ধের ফলে উত্তরাঞ্চলে বেকারত্বের হার অন্যান্য অঞ্চলের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। সামগ্রিকভাবে, গাজা সংঘাতের কারণে ইসরায়েলের পর্যটন খাতে প্রায় ১৯.৫ বিলিয়ন শেকেল বা ৫.২৫ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে।

ইসরায়েলি প্রশাসনের দেওয়া তথ্যমতে, গাজা ও লেবাননে যুদ্ধ পরিচালনার খরচ এখন পর্যন্ত ৬০ থেকে ৭০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে, এ যুদ্ধের মোট ব্যয় ১২০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে।

এ ধরনের পরিস্থিতি ইসরায়েলের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি সংকট সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,052)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme