Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

পাকিস্তান থেকে জাহাজে যা যা এল

Posted on November 16, 2024November 16, 2024 by Editor

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো সরাসরি করাচি থেকে কনটেইনারবাহী জাহাজ এসেছে। মঙ্গলবার কনটেইনারগুলো খালাস করে জাহাজটি বন্দর ত্যাগ করেছে। আমদানিকারকেরা এখন কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করে পণ্য ছাড় করাবেন বলে জানিয়েছেন বন্দর সচিব ওমর ফারুক।

এবার ৪২ কনটেইনারে ৬১১ টন পেঁয়াজ ও ১৪ কনটেইনারে ২০৩ টন আলু এসেছে। হিমায়িত কনটেইনারে এই পণ্যগুলো আনা হয়েছে। ঢাকার হাফিজ করপোরেশন, এম আর ট্রেডিংস এবং চট্টগ্রামের আল্লাহর রহমত স্টোর এসব পণ্য আমদানি করেছে।

পাকিস্তানের করাচি থেকে সরাসরি সেবা চালু হওয়ার ফলে পণ্য পরিবহনে সময় ও খরচ কমবে। আগে করাচি থেকে চট্টগ্রামমুখী পণ্য শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর হয়ে আসতে হতো। তবে এখন এই প্রক্রিয়া সহজ হয়েছে বলে জানিয়েছেন খাতুনগঞ্জের আমদানিকারক ফারুক আহমেদ।

পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে খেজুর, জিপসাম, পুরোনো লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন এবং একটি কনটেইনারে মদ আমদানি করা হয়েছে। এসব পণ্য এনেছে ঢাকার ডিপ্লোমেটিক ওয়্যারহাউস সাবির ট্রেডার্স।

নতুন এই সেবা চালু করেছে দুবাইভিত্তিক কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ‘ফিডার লাইনস ডিএমসিসি’। সংস্থাটি সংযুক্ত আরব আমিরাত থেকে করাচি, ভারতের মুন্দ্রা, ইন্দোনেশিয়ার বেলাওয়ান ও মালয়েশিয়ার পোর্ট কেলাং হয়ে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন করছে। এই রুট ব্যবহার করে ২,৬১২ নটিক্যাল মাইলের দূরত্ব পাড়ি দেওয়া সম্ভব হয়েছে।

আমদানিকারকেরা আশা করছেন, এই উদ্যোগের ফলে বন্দর ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং ব্যবসায়িক কার্যক্রমে গতিশীলতা আসবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,052)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme