জাগ্রত পাহাড় ডেস্ক:
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সদর থানা পুলিশ তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক এই নির্দেশ দেন।
আদালতে হাজিরা উপলক্ষে প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে, গতকাল চট্টগ্রামের খুলশি থানা পুলিশ দিদারুল আলমসহ তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় দিদারুল আলমের নামে প্রায় ২০টি মামলা তদন্তাধীন রয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘দিদারুল আলমসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী ২০ নভেম্বর রিমান্ড শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।’
