জাগ্রত পাহাড় ডেস্ক:
বান্দরবান জেলার লামা উপজেলার সরকারি মাতামুহুরী কলেজে একাদশ ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর, রবিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের লামা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা নবীনবরণে অংশ নেয়।
কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন, কলেজের শিক্ষকবৃন্দ মো. রফিকুল ইসলাম, আবু তালেব, আবু হানিফ ও ফরিদ উল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এম রুহুল আমিন ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কাজী মুজিবুর রহমান শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন।