বান্দরবানে ছাত্র হামলা মামলার আসামী ছাত্রলীগ নেতা সোহেল গ্রেপ্তার

জমির উদ্দিন, প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা সৃষ্টি, অগ্নি সংযোগ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার অন্যতম আসামী বান্দরবান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সোহেল রানা (২৭) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব-১৫ কক্সবাজার এর অধীনস্থ বান্দরবান ক্যাম্পের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৮ নভেম্বর, সন্ধ্যা ৭:৩০ টায় বান্দরবান পৌরসভার বালাঘাটা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানায় দায়ের করা মামলা নং ০৯, তারিখ ২৮ আগস্ট ২০২৪, ধারা 15(3)/25(D) The Special Powers Act, 1974 এবং ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩০৭/৫০৬ (২য় অংশ) অনুযায়ী সোহেল রানা বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

গ্রেফতারকৃত সোহেল রানা সম্পর্কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।