জাগ্রত পাহাড় ডেস্ক:
স্মার্টফোনের ব্যবহার আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে অধিক ব্যবহারে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, ফলে ব্যাটারির আয়ুও কমতে শুরু করে। নিচে কয়েকটি সহজ উপায় দেওয়া হলো, যেগুলো অনুসরণ করলে স্মার্টফোনের ব্যাটারি ভালো থাকবে।
১. স্ক্রিন ব্রাইটনেস: স্ক্রিনের ব্রাইটনেস বেশি থাকলে ব্যাটারি দ্রুত খরচ হয়। তাই ব্রাইটনেস কমিয়ে রাখুন বা অটোমেটিক ব্রাইটনেস অপশন চালু রাখুন।
২. শতভাগ চার্জ না করা: স্মার্টফোনের ব্যাটারির চার্জ সবসময় ৩০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখলে ব্যাটারির উপর চাপ কম পড়ে। এতে ব্যাটারির আয়ু বৃদ্ধি পায়।
৩. ভাইব্রেশন বন্ধ রাখুন: রিংটোনের পরিবর্তে ভাইব্রেশন বেশি শক্তি খরচ করে। তাই ফোনের ভাইব্রেশন বন্ধ রাখা ভালো।
৪. বালিশের নিচে ফোন রেখে চার্জ না করা: বালিশের নিচে ফোন রেখে চার্জ দিলে ব্যাটারি অতিরিক্ত গরম হতে পারে। তাই খোলা জায়গায় ফোন চার্জ দেওয়া উচিত।
৫. পাওয়ার সেভিং মোড ব্যবহার করা: স্মার্টফোনের পাওয়ার সেভিং মোড চালু রাখলে ব্যাটারি বেশি দিন স্থায়ী হয়।
৬. ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা: ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলো ব্যাটারি খরচ বাড়ায়। তাই প্রয়োজন না থাকলে সেগুলো বন্ধ রাখা উচিত।
৭. ডার্ক মোড ব্যবহার: ডার্ক মোড ব্যবহার করলে ব্যাটারির শক্তি কম খরচ হয়, বিশেষ করে অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে।
এসব কৌশল অনুসরণ করলে স্মার্টফোনের ব্যাটারির আয়ু দীর্ঘ সময় ধরে ভালো থাকবে।
