বান্দরবান প্রতিনিধি।
দীর্ঘ অপেক্ষা পর বান্দরবানে সাঙ্গু বিলাস ছাত্রাবাস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে প্রধান অতিথি হিসেবে এই ছাত্রাবাসের শুভ উদ্বোধন করেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান।
জানা যায়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান নিজস্ব অর্থায়নে এই ছাত্রাবাস নির্মাণ করা হয়।
এসময় উপস্থিতি মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, জেলা জামায়াতের আমির আব্দুস সালাম, পাবলিক প্রসিকিউটর এ্যাড. আবুল কালাম, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের বান্দরবান জেলা সভাপতি প্রদীপ বড়ুয়া প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাংবাদিক ফেডারেল ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট, জেলা নাগরিক পরিষদের সেক্রেটারী মোঃ নাছির উদ্দীন, কেন্দ্রীয় ছাত্র পরিষদের সেক্রেটারী হাবীব আজম, জেলা ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল প্রমুখ।
