আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা প্রায় শেষের পথে। কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিজৌরি, ওকলাহোমা ও টেনেসিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পেতে পারেন বলে গণমাধ্যমের পূর্বাভাসে উঠে এসেছে। অন্যদিকে ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটসে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন।
এখন পর্যন্ত ট্রাম্প ৯০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন, যা তাকে এগিয়ে রেখেছে। অপরদিকে, কমলা হ্যারিস ২৭টি ইলেকটোরাল কলেজ ভোট দখলে রাখতে সক্ষম হয়েছেন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে কোনো প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে।
এবারের নির্বাচনে সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেগুলোতেই মূলত ট্রাম্প ও কমলার মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে, যা নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
