নিউজ ডেস্ক:
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও শুরু হলো নদী-সাগরে মাছ ধরা। মধ্যরাত থেকেই ট্রলার ও নৌকা নিয়ে জাল ফেলতে নদীতে নেমেছেন জেলেরা। তারা জানান, নিষেধাজ্ঞার সময় সরকার থেকে চাল সহায়তা পেলেও ধারদেনায় দিন কেটেছে তাদের। এখন ইলিশ শিকারের মাধ্যমে ধারদেনা পরিশোধের আশা করছেন তারা।
প্রশাসনের কঠোর অবস্থানের কারণে ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। এবারের মৌসুমে বৃষ্টি ও নদীতে পানির চাপ থাকায় ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশাবাদী তারা, যা জেলেদের জন্য পর্যাপ্ত ইলিশ নিশ্চিত করবে।
