নিউজ ডেস্ক:
ঢাকা প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি করার মূল উদ্দেশ্যই ক্ষমতায় যাওয়া। রোববার ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৫ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘নির্বাচন করবো, ক্ষমতায় যাবো, এজন্যই তো রাজনীতি করি।’
মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ চক্রান্ত করে বিএনপিকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখতে চাইলেও জনগণ তা প্রতিহত করবে। তিনি বলেন, ‘বিরাজনীতিকরণের মাধ্যমে বিএনপিকে বাদ দিয়ে মাইনাস টু ফর্মুলা সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।’
বিএনপি মহাসচিব নির্বাচন দ্রুত দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা কোঅপারেট করছি, দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন। দেশের জনগণ আওয়ামী লীগের চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে এবং তাদের অধিকার ফিরিয়ে আনতে চায়।’