ইরানে ইসরাইলের সামরিক হামলা: ব্যাপক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের রাজধানী তেহরান এবং কারাজ শহরের বিভিন্ন সামরিক স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা ইসরাইলের সামরিক হামলার ফল বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে এসব বিস্ফোরণ ঘটে বলে জানানো হয়েছে।

তেহরানের এক বাসিন্দা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, তিনি অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আশপাশের এলাকা কেঁপে উঠেছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট বিবরণ এখনো জানা যায়নি।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, গত ১ অক্টোবর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইল সুনির্দিষ্টভাবে ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এ ঘটনাটি নিশ্চিত করেছেন।

১ অক্টোবরের হামলায় ইসরাইলের ওপর ইরান তাদের প্রতিশোধের পাল্টা জবাব দেয়, যা গাজা, লেবানন, ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ, ও আইআরজিসির কমান্ডারদের হত্যার প্রতিক্রিয়াস্বরূপ।