নিউজ ডেস্ক:
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি দুই মাসের মধ্যে কোনো রিজার্ভ খরচ না করেই দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে, যা অর্থনৈতিক অনিশ্চয়তা কিছুটা কমিয়েছে। এর ফলে তেল, গ্যাস, সারসহ গুরুত্বপূর্ণ পণ্য আমদানিতে সমস্যা কমতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আশা প্রকাশ করেছেন যে, ডিসেম্বরের মধ্যে সকল দেনা পরিশোধের মাধ্যমে অর্থনীতি আরও ইতিবাচক ধারায় ফিরবে।
গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, সরকারের প্রায় ২.৫ বিলিয়ন ডলারের দেনা ছিল, যার মধ্যে বর্তমানে ৭০০ মিলিয়ন ডলারের মতো বাকি রয়েছে। আগামী দুই মাসের মধ্যে এই বাকি অংশও পরিশোধের পরিকল্পনা রয়েছে। এর ফলে আর্থিক ব্যবস্থাপনায় চাপ কমে আসবে এবং বাজারে তারল্য বাড়বে।
তবে, গভর্নর বিনিয়োগ ও প্রবৃদ্ধি নিয়ে এখনই বেশি উদ্বিগ্ন না হয়ে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে প্রবৃদ্ধি ৪-৫ শতাংশে নেমে আসতে পারে, যা স্বল্পমেয়াদে মেনে নেওয়ার মতো।
