Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

Posted on October 17, 2024October 17, 2024 by Editor

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা (মাহা ওয়াগ্যোয়াই পোয়ে) উদযাপন শুরু হয়েছে। ১৭ অক্টোবর, বৃহস্পতিবার থেকে এই উৎসব জেলার সদর ছাড়াও পাহাড়ি পল্লিগুলোতে পালিত হচ্ছে। বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে প্রবারণা পূর্ণিমা তাদের ঐতিহ্য ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।

এই উৎসবটি সাধারণত একদিনের হলেও বান্দরবানের মারমা আদিবাসীরা দুই দিনব্যাপী বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তা পালন করেন। বর্ষাবাসের পর, বৌদ্ধ নর-নারীরা বিভিন্ন মন্দিরে গিয়ে পঞ্চশীল, অষ্টশীল ও দশশীল গ্রহণ করেন এবং সকল হিংসা ও পাপ কাজ থেকে বিরত থাকার মন্ত্রে দীক্ষিত হন।

উৎসব উপলক্ষে বান্দরবানের বিভিন্ন বিহারে সকাল থেকেই ধর্মীয় প্রার্থনা ও আচার-অনুষ্ঠান চলছে। ভিক্ষুদের উদ্দেশে অর্থ, অন্নদান ও ফুল পূজাসহ নানা ধর্মীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা সুখ-শান্তি ও পারিবারিক সুস্থতার কামনায় মোমবাতি, ধূপকাটি প্রজ্জ্বলন এবং ভিক্ষুদের ছোয়াইং (বিভিন্ন খাবার) দানের মাধ্যমে দিনটি উদযাপন করছেন।

প্রতিবারের মতো এবারও প্রবারণা পূর্ণিমার জন্য উদযাপন পরিষদের পক্ষ থেকে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। তবে বিকেলে বান্দরবানের পুরাতন রাজবাড়ি থেকে রথ টেনে রাজগুরু বৌদ্ধ বিহার ও উজানী পাড়া বৌদ্ধ বিহারে নেওয়া হবে। ১৮ অক্টোবর বিকেলে সেই রথ টেনে সাংগু নদীতে বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে এবারের প্রবারণা পূর্ণিমা উৎসবের সমাপ্তি ঘটবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,047)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme