Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে ৪০ কোটি ছাড়িয়েছে-বিশ্ব জরিপ সংস্থা

Posted on October 17, 2024October 17, 2024 by Editor

নিউজ ডেস্ক:

বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র সাইয়্যিদ মুহম্মদ আকতার ই-কামালের মতে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটির বেশি। তিনি জানান, গত ২৭ বছরে জনসংখ্যার একই হিসাব দেয়া হয়েছে, যার পেছনে বিভিন্ন এনজিওর ভূমিকা রয়েছে। বুধবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান।

আকতার ই-কামাল উল্লেখ করেন, ১৯৯৭ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ১৭ কোটি। এরপর গত ২৭ বছরে জনসংখ্যার কোনো বাস্তব সংখ্যা প্রকাশ না করে, প্রতিটি সরকার জনসংখ্যার প্রকৃত সংখ্যা লুকানোর চেষ্টা করেছে। তিনি বলেন, বিদেশী তহবিল পেতে জনসংখ্যা কম দেখানোই ছিল আসল উদ্দেশ্য, যার জন্য এনজিওগুলোও কাজ করেছে। জনসংখ্যা কম দেখানো না হলে বিদেশী দাতাদের তহবিল আসা বন্ধ হয়ে যেতে পারে- এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেয়া হয়।

তিনি আরো জানান, স্বাধীনতার পর থেকে জনসংখ্যা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান আমলে বাংলাদেশের জনসংখ্যা ছিল ৫ কোটি, যা ১৯৭৪ সালের প্রথম আদমশুমারি অনুযায়ী স্বাধীনতার পর বেড়ে ৭ কোটি ৬৪ লাখ হয়। এরপর বিভিন্ন সময়ে সরকারের পরিবর্তনের সাথে সাথে জনসংখ্যার নতুন হিসাব দেয়া হয়েছে।

১৯৭৭ সালে জিয়াউর রহমান ক্ষমতায় এসে ৯ কোটি, ১৯৮২ সালে এরশাদ ক্ষমতায় এসে ১১ কোটি এবং ১৯৯১ সালে বিএনপি সরকারের সময়ে ১৬ কোটি জনসংখ্যা ঘোষণা করা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জনসংখ্যা ১৭ কোটি বলে উল্লেখ করে। এরপর জনসংখ্যা বৃদ্ধি না পাওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে তিনি মন্তব্য করেন।

আকতার ই-কামালের মতে, ১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে ৪০ কোটি ছাড়িয়েছে। আদমশুমারীর সরকারি তথ্যকে তিনি ‘ভুল এবং প্রতারণামূলক’ বলে অভিহিত করেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,047)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme