Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ফ্লোরিডায় হারিকেন মিল্টনের আঘাতে প্রাণহানি ১৬

Posted on October 11, 2024October 11, 2024 by Editor

ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক

আন্তর্জাতিক

মেক্সিকো উপকূল থেকে অগ্রসর হয়ে হারিকেন মিল্টন ফ্লোরিডার পশ্চিম উপকূলে আছড়ে পড়েছে, যা অঙ্গরাজ্যটিতে বিপর্যয় ডেকে এনেছে। হারিকেনটি আঘাত হানার পর সৃষ্ট টর্নেডো, বন্যা এবং ঝড়ের কারণে ফ্লোরিডায় অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, রাস্তা-ঘাট বিধ্বস্ত হওয়ার পাশাপাশি নদীগুলোর পানি বিপৎসীমার ওপরে উঠে ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে। খবর বিবিসির।

মার্কিন জাতীয় হারিকেন সেন্টার জানায়, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টার দিকে ক্যাটাগরি-৩ হারিকেন হিসেবে আঘাত হানে মিল্টন। ঘণ্টায় সর্বোচ্চ ১২০ মাইল (প্রায় ১৯৫ কিমি) বেগে ফুঁসে উঠে ঝড়টি। রাত ১১টার মধ্যে এটি ক্যাটাগরি-২ হারিকেনে পরিণত হয়, বাতাসের গতিবেগ কমে দাঁড়ায় ঘণ্টায় ১০৫ মাইলে।

হারিকেনের তাণ্ডবে ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে একটি বাণিজ্যিক ভবনে ক্রেন ভেঙে পড়ে। এতে বেশকিছু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। যদিও এতে কেউ হতাহত হননি। এর আগে টাম্পা বে এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দেয়। অনেক শহর ও এলাকার বাড়িঘরসহ বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়েছে।

মিল্টন প্রথমে ক্যাটাগরি-৩ ঝড় হিসেবে আঘাত হানলেও পরে তা ক্যাটাগরি-৫ এ রূপ নেয়। অরল্যান্ডো ও অরেঞ্জ কাউন্টিতে বন্যার হাঁটু পানিতে উদ্ধারকর্মীরা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছে। বিভিন্ন স্থানে বন্যার কারণে ভূমিধসের ঘটনাও ঘটেছে। ফ্লোরিডার পূর্ব উপকূলে ফোর্ট পিয়ার্সে টর্নেডোর আঘাতে একাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে। সেন্ট লুসি কাউন্টি শেরিফ কিথ পিয়ারসন জানান, টর্নেডোর প্রভাবে প্রায় ১২৫টি বাড়ি ধ্বংস হয়েছে।

হারিকেনের তাণ্ডবে ৩০ লাখের বেশি ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং প্রায় ৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন আবহাওয়া দপ্তর জানায়, ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে ক্যাটাগরি-১ এ পরিণত হয়ে আটলান্টিক মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে।

উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহ আগেই ফ্লোরিডায় আঘাত হানে হারিকেন হেলেন, যা ২০০৫ সালের ক্যাটরিনার পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রাণঘাতী ঝড়ে পরিণত হয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme